১. সঠিক উত্তর

(i) ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?

(ii) পাউরুটি তৈরির সময় আটার সাথে মেশানো হয়—

(iii) সাগরকুসুমের সাথে কোন মাছের মিথোজীবী সম্পর্ক দেখা যায়?

(iv) দই তৈরি করতে কোন অ্যাসিড সাহায্য করে?

(v) বরফ গলে জল হওয়া কী ধরনের পরিবর্তন?

(vi) একটি তরল ধাতুর নাম হলো—

(vii) কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ?

(viii) খাবার লবণের সংকেত হলো—

(ix) বালি ও লোহার গুঁড়ো আলাদা করতে কোনটি ব্যবহার করবে?

(x) মিথেন গ্যাসের সংকেত কোনটি?

(xi) আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে কোন ভিটামিন?

২. অতি সংক্ষেপে

(i) ধান চাষের জন্য জমিতে কোন পানার চাষ করা হয়?

(ii) লাল পিঁপড়ের আরেক নাম কী?

(iii) উদ্ভিদের কোন রেচন পদার্থ কাঠ পালিশ করতে লাগে?

(iv) একটি অন্ত:পরজীবীর নাম লেখো।

(v) পেনসিলের দাগ মোছার জন্য কী ব্যবহার করা হয়?

(vi) লিপইয়ার পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত?

(vii) আপেল কাটলে বাদামি হয় কেন?

(viii) স্ট্রেপটোমাইসেস কী?

(ix) পারদের ল্যাটিন নাম কী?

(x) জল মৌলিক না যৌগিক?

(xi) PH₃ কোন গ্যাস?

৩. সংক্ষেপে

(i) পরাগ মিলন কী?

(ii) অ্যাজোলা চাষের সুবিধা কী?

(iii) সাগরকুসুম ও সন্ন্যাসী কাঁকড়া কীভাবে সাহায্য করে?

(iv) ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো।

(v) শীতে পা ও ঠোঁট ফাটে কেন?

(vi) ধাতুকল্প কী? উদাহরণ দাও।

(vii) মাছের যকৃতের তেলে কোন ভিটামিন থাকে?

৪. বড় প্রশ্ন

(i) বাদুড় ও শেয়াল কীভাবে বংশবিস্তার সাহায্য করে?

(ii) পাউরুটির গা ফুটো কেন? ইস্ট ও ল্যাকটোব্যাসিলাসের ব্যবহার লেখো।

(iii) রেল লাইনে ফাঁক রাখা হয় কেন? পরিবর্তনের ধরন লেখো।

(iv) ধাতুর বৈশিষ্ট্য লেখো। একটি তরল অধাতু লিখো।

(v) পরিস্রাবণ ও কেলাসন কী? জল আলাদা করার পদ্ধতি লেখো।

(vi) পাহাড়ে শ্বাসকষ্ট হয় কেন? ভিজে কাপড় শুকাতে দেরি হয় কেন?