১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ S.I. পদ্ধতিতে তাপের একক হল – ক) ক্যালোরি খ) জুল গ) ব্রিটিশ থার্মাল একক ঘ) কোনোটিই নয়।
১.২ যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তনে ব্যবহৃত হয় তাকে বলে – ক) লীনতাপ খ) বোধগম্য তাপ গ) বর্জিত তাপ ঘ) কোনোটিই নয়
১.৩ সিসার চিহ্ন হল – ক) Pu খ) Sb গ) Zn ঘ) Pb
২। সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে .......... বলে।
২.২ ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল দেওয়া থাকে ?
২.৩ ₁₁Na²³ মৌলের পরমাণুর কেন্দ্রে নিউট্রন সংখ্যা কত ?
৩। সংক্ষিপ্ত উত্তর দাও :
গরমকালে ঘরের জানলা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙালে ঘর বেশি ঠান্ডা থাকে কেন ?
অথবা NaOH + H₂SO₄ → Na₂SO₄ + H₂O সমতা বিধান কর।
১। সঠিক উত্তরটির তালায় দাগ দাও :
১.১ খাদ্য সংশ্লেষের সময় জল ব্যবহৃত হয় – ক) দ্রাবক হিসেবে খ) বিক্রিয়ক হিসেবে গ) পরিবাহক হিসেবে ঘ) অনুঘটক হিসেবে
১.২ আয়োডিনের অভাবে যে রোগটি হয় তা হল – ক) গয়টার খ) অ্যানিমিয়া গ) রিকেট ঘ) বেরিবেরি
১.৩ দুধে শর্করাটি হল – ক) গ্লুকোজ খ) ফ্রুকটোজ গ) ল্যাকটোজ ঘ) মালটোজ
২। সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ গাজরে যে ভিটামিন পাওয়া যায় তা হল .......... ।
২.২ ম্যারাসমাস রোগের কারণ কী ?
৩। সংক্ষিপ্ত উত্তর দাও :
উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় উপাদানগুলির নাম লেখো।
অথবা রক্তস্বল্পতা হলে কী কী সমস্যা হতে পারে ?