1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
[1×8=8]
(i)
\(\frac{1}{3}\) এবং \(\frac{1}{2}\)-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো।
(ii)
কোনো সংখ্যাটিকে হার্ডি-রামানুজন সংখ্যা বলা হয়?
(iii)
\(x^\circ\) কোণের পূরক কোণের মান কত?
(iv)
একটি সূক্ষ্মকোণ অপর একটি সূক্ষ্মকোণের সম্পূরক হতে পারে কিনা লিখি।
(v)
শূন্যস্থান পূরণ করো : \((-\frac{8}{3}) \times (-\frac{21}{20}) = \) ___________
(vi)
\(135^\circ\) -এর সম্পূরক কোণের মান নির্ণয় করো।
(vii)
সমাধান করো : \(9x + 2 = 20\)
(viii)
নীচের সংখ্যা গুলির মধ্যে কোনটি পূর্ণঘন নয় লিখি — 216, 343, 1024
2. নীচের যে কোন 4টি প্রশ্নের উত্তর দাও :
[4×2=8]
(i)
বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য \((3m-4)\) মিটার হলে ক্ষেত্রফল কত হবে \(m\)-এর মাধ্যমে লিখি। \(m\)-এর মান কত হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসাব করে লিখি।
(ii)
\(t\)-এর কোন মানগুলির জন্য \(x^2 - tx + \frac{1}{4}\) একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি।
(iii)
\(x + \frac{1}{x} = -1\) হলে \(x^3 - 1\) -এর মান কী হবে হিসাব করে লিখি ?
(iv)
পাশের ছবি থেকে \(x\) এর মান নির্ণয় করি।
(v)
উৎপাদকে বিশ্লেষণ করো : \(192a^3 + 3\)
(vi)
\(x\) কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো।
3. উৎপাদকে বিশ্লেষণ করো : (যেকোনো একটি)
[3]
(i)
\(1 + 9x + 27x^2 + 28x^3\)
(ii)
\(8 - a^3 + 3a^2b - 3ab^2 + b^3\)
4. \(x = y + z\) হলে \(x^3 - y^3 - z^3 - 3xyz\) এর মান হিসাব করে লিখি।
[3]
অথবা,
\(2x + \frac{1}{3x} = 4\) হলে প্রমাণ করো যে, \(27x^3 + \frac{1}{8x^3} = 189\)
5. অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্র-ছাত্রীরা অবসর সময়ে কী কী বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। (এক একজন একটিই বিষয় পছন্দ করবে)
[4]
| পছন্দের বিষয় | গান | কবিতা | নাচ | নাটক | ছবি আঁকা |
|---|---|---|---|---|---|
| ছাত্র-ছাত্রীর সংখ্যা | 20 | 25 | 27 | 28 | 20 |
এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করি। প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি ও সেই অনুযায়ী পাই চিত্র করি।
অথবা,
সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে সোহমের প্রাপ্ত নম্বর নিম্নরূপ—
| বিষয় | বাংলা | ইংরেজি | অঙ্ক | পরিবেশ | শারীর শিক্ষা |
|---|---|---|---|---|---|
| প্রাপ্ত নম্বর শতকরা | 15 | 20 | 30 | 15 | 20 |
উপরিউক্ত তথ্যের সাহায্যে একটি পাই চিত্র তৈরি করি।
6. একটি রম্বস HOME আঁকি যার \(\angle HOM = 60^\circ\) এবং \(HO = 6\) সেমি।
[4]