প্যারাডাইস একাডেমী - সপ্তম শ্রেণি গণিত

প্যারাডাইস একাডেমী

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন - ২০২৬

শ্রেণি: সপ্তম | বিষয়: গণিত পূর্ণমান: ৩০
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৫=৫
(i) $\frac{25}{7}$ -এর সঙ্গে কত গুণ করলে 5 পাব?
(a) $\frac{28}{5}$ (b) $\frac{49}{25}$ (c) $\frac{7}{5}$ (d) $\frac{28}{7}$
(ii) $(3^2 + 4^2)$-এর বর্গমূল কত?
(a) 4 (b) 3 (c) 5 (d) 9
(iii) সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত —
(a) 1:1:1 (b) 1:2:2 (c) 2:2:1 (d) 1:2:3
(iv) $5 : 2 :: 15 : *$ এই সমানুপাতে চতুর্থ পদটি হল —
(a) 2 (b) 5 (c) 15 (d) 6
(v) $(-4y + 7y)$-এর মান হবে —
(a) $-3y$ (b) $3y$ (c) $4y$ (d) $-4y$
২. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ২×৪=৮
(i) দুটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং গসাগু 13 হলে, সংখ্যা দুটি কী কী?
(ii) $\frac{2}{3}, \frac{4}{5}$ এবং $\frac{2}{3} \times \frac{4}{5}$ — এদের মধ্যে ছোটো কোনটি?
(iii) $-8x^2 + 8x + 1$-এর সঙ্গে কত যোগ করলে $-14x^2 + 10x - 2$ হবে?
(iv) 5, 10 এবং $x$ ক্রমিক সমানুপাতে থাকলে, $x$-এর মান কত?
(v) খাতার দাম 10 টাকা থেকে বেড়ে 12 টাকা হলে, দাম শতকরা কত বেড়েছে?
৩. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ২×৪=৮
(i) যাচাই করো : $(-70) \div \{(7) + (-5)\} \neq (-70) \div 7 + (-70) \div (-5)$
(ii) সরল করো : $\displaystyle\frac{6^4 \times 3^8}{3^{12}}$
(iii) $-11x - 7y - 9z$ থেকে কত বিয়োগ করলে $(-7x + 3y - 5z)$ পাব?
(iv) $(-3stu^2 + 6s^2tu^2 - 9s^3t^2u^3)$ কে $-3stu$ দ্বারা ভাগ করো।
(v) সরলতম মান নির্ণয় করো : $(-\frac{18}{5}x^2z) \times (-\frac{25}{6}xz^2y)$
৪. যে-কোনো তিনটি প্রশ্নের সমাধান করো : ৩×৩=৯
(i) চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে?
(ii) 9545 থেকে কোন্ ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
(iii) একটি ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। অবশিষ্ট খাদ্যে বাকিদের আর কতদিন চলবে?
(iv) স্কেল ও কম্পাসের সাহায্যে PQ একটি 9 সেমি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য লেখো।
(v) চাঁদার সাহায্যে 100° কোণ আঁকো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে তার সমান করে আর একটি কোণ আঁকো।